বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি, শিগগির সাক্ষাতের আশা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি, শিগগির সাক্ষাতের আশা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাৎ হবে বলে প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি বিশ্বাস করেন। বাংলাদেশের জনগণের প্রতিও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তিনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একই সঙ্গে উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে স্মরণ রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন।

চিঠির মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বাড়ার বিষয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি, শিগগির সাক্ষাতের আশা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাৎ হবে বলে প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি বিশ্বাস করেন। বাংলাদেশের জনগণের প্রতিও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তিনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একই সঙ্গে উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে স্মরণ রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন।

চিঠির মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বাড়ার বিষয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream