মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বান্দরবানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মো: আলম
মো: আলম জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বান্দরবানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বান্দরবানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ছাইংগা  দানেশ পাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাদিয়া মোম নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার ছাইংগা দানেশ পাড়া এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাদিয়া মোম গোসল করতে পুকুরে নামার পর নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত রোয়াংছড়ি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সাদিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত সাদিয়া মোমের বাড়ি বান্দরবান সদর  কালাকাটা এলাকায়। তার বাবার নাম ইলিয়াস।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোয়াংছড়ি থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ছাইংগা  দানেশ পাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাদিয়া মোম নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার ছাইংগা দানেশ পাড়া এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাদিয়া মোম গোসল করতে পুকুরে নামার পর নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত রোয়াংছড়ি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সাদিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত সাদিয়া মোমের বাড়ি বান্দরবান সদর  কালাকাটা এলাকায়। তার বাবার নাম ইলিয়াস।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোয়াংছড়ি থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream