মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শ্রীমঙ্গলে চা পাতার বোঝাসহ ড্রেনে পড়ে মীরা হাজরা'র মৃত্যু

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

শ্রীমঙ্গলে চা পাতার বোঝাসহ ড্রেনে পড়ে মীরা হাজরা'র মৃত্যু
চা পাতার বোঝাসহ ড্রেনে পড়া মীরা হাজরা'র মরদেহ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে গভীর ড্রেনে পড়ে মীরা হাজরা নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) রাতে উপজেলার ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের পাশের একটি ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মীরা হাজরা (৩৮),(প্রাপ্ত তথ্যে বয়স নিয়ে ভিন্নতা রয়েছে) ভাড়াউড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন। তিনি একই বাগানের শ্রমিক দিপু হাজরার স্ত্রী। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে,প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মীরা হাজরা। দিনভর কাজ শেষে তিনি চা পাতা নিয়ে ওজন দেওয়ার জন্য ফেরার পথে নিখোঁজ হন। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাঁর খোঁজ শুরু করেন।

একপর্যায়ে রাত ১১টার দিকে বাগানের ২৯ নম্বর সেকশনের পাশের একটি গভীর ড্রেনে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশেই চা পাতা বহনের একটি বড় পুটলি পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,গভীর ড্রেন পার হওয়ার সময় অসাবধানতাবশত মীরা হাজরা পড়ে যান। এ সময় তাঁর মাথায় থাকা আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি চা পাতার বোঝার নিচে তিনি চাপা পড়তে পারেন। মাথায় আঘাত ও অতিরিক্ত ওজনের চাপে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান,এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে চা পাতার বোঝাসহ ড্রেনে পড়ে মীরা হাজরা'র মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে গভীর ড্রেনে পড়ে মীরা হাজরা নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) রাতে উপজেলার ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের পাশের একটি ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মীরা হাজরা (৩৮),(প্রাপ্ত তথ্যে বয়স নিয়ে ভিন্নতা রয়েছে) ভাড়াউড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন। তিনি একই বাগানের শ্রমিক দিপু হাজরার স্ত্রী। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে,প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মীরা হাজরা। দিনভর কাজ শেষে তিনি চা পাতা নিয়ে ওজন দেওয়ার জন্য ফেরার পথে নিখোঁজ হন। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাঁর খোঁজ শুরু করেন।

একপর্যায়ে রাত ১১টার দিকে বাগানের ২৯ নম্বর সেকশনের পাশের একটি গভীর ড্রেনে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশেই চা পাতা বহনের একটি বড় পুটলি পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,গভীর ড্রেন পার হওয়ার সময় অসাবধানতাবশত মীরা হাজরা পড়ে যান। এ সময় তাঁর মাথায় থাকা আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি চা পাতার বোঝার নিচে তিনি চাপা পড়তে পারেন। মাথায় আঘাত ও অতিরিক্ত ওজনের চাপে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান,এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream