মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডোমারের কেতকীবাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দক্ষিণ চন্দখানা বোদাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি, নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম।

এ সময় কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমরান আলি রিমুন, কেতকীবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জবাইদুল আলম শাহ জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডোমারের কেতকীবাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দক্ষিণ চন্দখানা বোদাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি, নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম।

এ সময় কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমরান আলি রিমুন, কেতকীবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জবাইদুল আলম শাহ জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream