বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিদ্যুৎ স্পর্শে মা ও ছেলের মৃত্যু

এম.শাহীন আল আমীন
এম.শাহীন আল আমীন জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বিদ্যুৎ স্পর্শে  মা ও ছেলের মৃত্যু
দেওয়ানগঞ্জ থানা

জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎ স্পর্শে মা ও ছেলের মৃত্যু হয়েছে । নিহত  রাজু (১৪) আব্দুর রশিদের ছেলে ও লাকী আক্তার (৪০) আব্দুর রশিদের স্ত্রী ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায়  দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তাদের  বসতঘরে বৈদ্যুতিক সংযোগের ত্রুটি দেখা দেয়। রাজু  নিজে মেরামত করতে গেলে বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পুত্রবধূ ও নাতিকে বাঁচাতে গিয়ে বুলি বেগমও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। বুলি বেগম দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিষয়টি পুলিশ অবগত আছে। আইনগত প্রক্রিয়া চলমান।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ স্পর্শে মা ও ছেলের মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎ স্পর্শে মা ও ছেলের মৃত্যু হয়েছে । নিহত  রাজু (১৪) আব্দুর রশিদের ছেলে ও লাকী আক্তার (৪০) আব্দুর রশিদের স্ত্রী ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায়  দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তাদের  বসতঘরে বৈদ্যুতিক সংযোগের ত্রুটি দেখা দেয়। রাজু  নিজে মেরামত করতে গেলে বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পুত্রবধূ ও নাতিকে বাঁচাতে গিয়ে বুলি বেগমও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। বুলি বেগম দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিষয়টি পুলিশ অবগত আছে। আইনগত প্রক্রিয়া চলমান।  

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream