শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়পুরহাট ২০ বিজিবি ১ মাসে ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সীমান্ত ও ব্যাটালিয়ন সদরে গত ১৪ অক্টোবর হতে ১৪ নভেম্বর পর্যন্ত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে ৮,৮৮,০২,০১৩/- (আট কোটি আটাশি লাখ দুই হাজার তেরো টাকা) মূল্যের মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে গত ১৪ অক্টোবর ২০২৬ হতে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য, বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরসহ ওই পরিমাণ মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বিদেশি কয়েন ২,৪৪২টি, ইয়াবা ট্যাবলেট ৪৫৬ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৮,৫৫১ পিস, অ্যাম্পল ইনজেকশন ৩৬২ পিস, বিভিন্ন প্রকারের যৌন উত্তেজক সিরাপ ৩১২ বোতল, বিভিন্ন প্রকারের সিরাপ (মাদকদ্রব্য) ১৭৩ বোতল, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত বেলে/কষ্টি পাথর ০৬টি, যার ওজন ৩৮৯ কেজি ৮০০ গ্রাম।

এই অভিযান পরিচালনাকালীন সময়ে ১৭ জন আসামিকে আটক করা হয়। উল্লেখ্য, উপরোক্ত অভিযানগুলো জয়পুরহাট জেলা ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক বলেন, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জয়পুরহাট ২০ বিজিবি ১ মাসে ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সীমান্ত ও ব্যাটালিয়ন সদরে গত ১৪ অক্টোবর হতে ১৪ নভেম্বর পর্যন্ত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে ৮,৮৮,০২,০১৩/- (আট কোটি আটাশি লাখ দুই হাজার তেরো টাকা) মূল্যের মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে গত ১৪ অক্টোবর ২০২৬ হতে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য, বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরসহ ওই পরিমাণ মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বিদেশি কয়েন ২,৪৪২টি, ইয়াবা ট্যাবলেট ৪৫৬ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৮,৫৫১ পিস, অ্যাম্পল ইনজেকশন ৩৬২ পিস, বিভিন্ন প্রকারের যৌন উত্তেজক সিরাপ ৩১২ বোতল, বিভিন্ন প্রকারের সিরাপ (মাদকদ্রব্য) ১৭৩ বোতল, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত বেলে/কষ্টি পাথর ০৬টি, যার ওজন ৩৮৯ কেজি ৮০০ গ্রাম।

এই অভিযান পরিচালনাকালীন সময়ে ১৭ জন আসামিকে আটক করা হয়। উল্লেখ্য, উপরোক্ত অভিযানগুলো জয়পুরহাট জেলা ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক বলেন, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream