শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চট্টগ্রামে বাঁধন বিভাগীয় জোন-২-এর আত্মপ্রকাশ, আলোচনা সভা ও চড়ুইভাতি অনুষ্ঠিত

স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবসেবার কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যে বাঁধন বিভাগীয় জোন-২-এর আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও চড়ুইভাতির আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ বুদ্ধিজীবী চত্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাঁধন পরিবারের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি হাবিবুর রহমান ফাহিম, বিভাগীয় জোন-২-এর উপদেষ্টামণ্ডলীর সদস্যরা এবং চবি বাঁধন পরিবারের আহ্বায়ক, সদস্যসচিবসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে বিভাগীয় জোন-২-এর আত্মপ্রকাশ উপলক্ষে কেক কাটা হয়। এরপর জোনের সাধারণ সম্পাদকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় পরিষদ, বিভিন্ন ইউনিট ও পরিবারের উপদেষ্টা এবং সদস্যরা বক্তব্য দেন। সভায় স্বাগত বক্তব্য দেন বাঁধন বিভাগীয় জোন-২-এর সভাপতি মাহবুবুল আলম।

 বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি হাবিবুর রহমান ফাহিম বলেন, ‘বাঁধন একটি স্বেচ্ছায় রক্তদানভিত্তিক অরাজনৈতিক সংগঠন। মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত সরবরাহের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং দেশের যেকোনো ক্রান্তিলগ্ন ও দুর্যোগে মানবতার সেবায় কাজ করে সংগঠনটি। মাইলস্টোন ট্র্যাজেডির সময়ও কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে দ্রুত রক্ত সরবরাহ ও উদ্ধারকারী দল গঠন করা হয়েছিল।’

বিভাগীয় জোন-২-এর সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘বাঁধনের যাত্রা শুরু হয় ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল থেকে। বর্তমানে সারাদেশে বিভিন্ন জেলা, পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। বিভাগীয় জোন-২-এর আওতায় বর্তমানে ১১টি প্রতিষ্ঠান রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাঁধন পরিবার ২০২৫ সাল থেকে যাত্রা শুরু করেছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে এটি পূর্ণাঙ্গ ইউনিটে রূপান্তরিত হয়ে মুমূর্ষু রোগীদের সেবায় আরও সক্রিয় ভূমিকা রাখবে।’

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ বাঁধন ইউনিটের সভাপতি ও বিভাগীয় জোন এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাত জাহান বলেন, ‘আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। বিভাগীয় জোন-২-এর সব ইউনিট ও পরিবারের সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একত্রিত হতে পেরেছি। এখানকার প্রাকৃতিক পরিবেশ, পাহাড় ও ঝর্ণা সত্যিই মনোমুগ্ধকর।’

চবি বাঁধন পরিবারের আহ্বায়ক সাহেদুর ইসলাম বলেন, ‘বিভাগীয় জোন-২-এর আত্মপ্রকাশ উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। এতে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলা থেকে বাঁধনের উপদেষ্টা, কার্যকরী পরিষদের সদস্য এবং বিভিন্ন ইউনিট ও পরিবারের কর্মীরা অংশ নিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাঁধন পরিবারকে কীভাবে পূর্ণাঙ্গ ইউনিটে রূপান্তর করা যায়, সে বিষয়েও পরামর্শ ও আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, বাঁধন একটি স্বেচ্ছায় রক্তদানের অরাজনৈতিক সংগঠন। বর্তমানে সারাদেশের ৬১টি জেলায় ৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬টি জোন ও ১৫০টি পরিবারের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে মানবিক সহায়তা প্রদান করে আসছে সংগঠনটি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে বাঁধন বিভাগীয় জোন-২-এর আত্মপ্রকাশ, আলোচনা সভা ও চড়ুইভাতি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream