শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ,

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফেরি ও বাল্কহেডের চারজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩; মাস্টারের মুক্তি না দিলে দেশব্যাপী ফেরি চলাচল বন্ধের হুঁশিয়ারি।

ফেরির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীরা। এতে শনিবার (১৪ নভেম্বর) ভোর থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুই প্রান্তের ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ১৫০টি যানবাহন। আকস্মিক এ কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, পরিবহন শ্রমিক ও পণ্যবাহী ট্রাকের চালকরা।

গত শুক্রবার (১৩ নভেম্বর) নরসিংহপুর ফেরিঘাটের কাছে কাকলী ফেরির সঙ্গে বালুবাহী একটি বাল্কহেডের সংঘর্ষে এক মাদরাসাশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ফেরির মাস্টার মোশাররফ হোসেনসহ চারজনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর একটি মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা শিক্ষা সফরে কক্সবাজার ও বান্দরবানে যান। সফর শেষে শুক্রবার চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে কাকলী ফেরিতে করে শরীয়তপুরের নরসিংহপুরের উদ্দেশে রওনা হন তারা। ফেরিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নামিয়ে দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ফেরির সামনের অংশে অবস্থান করছিল। এ সময় বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ফেরিটির সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। ঘটনাস্থলেই তরিকুল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

নৌ পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার ঘটনায় চাঁদপুর সদর থানায় নৌ পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ফেরি ও বাল্কহেডসংশ্লিষ্ট চারজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে ফেরির মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতিতে যান বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, দুর্ঘটনার জন্য বালুবাহী বাল্কহেড দায়ী হলেও অন্যায়ভাবে ফেরির মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত এই নৌরুটে ফেরি পরিচালনা করা হবে না। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ফেরি চালানোর কথা জানিয়েছেন তারা।

বিআইডব্লিউটিসির মাস্টার অ্যাসোসিয়েশন (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, ফেরি দুর্ঘটনার শিকার হলে নৌ অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। নৌ পুলিশকে একাধিকবার বিষয়টি জানানোর পরও আমাদের একজন মাস্টারকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, বাল্কহেডের ভুলের কারণেই দুর্ঘটনা ঘটেছে। মাস্টারকে মুক্তি দেওয়া না হলে সারাদেশে ফেরি চলাচল বন্ধের কর্মসূচি দেওয়া হবে।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরির মাস্টাররা উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। দুর্ঘটনার দিন চ্যানেলে প্রবেশের সময় অবৈধ বাল্কহেডগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এরপরও বাল্কহেডটি ফেরিতে ধাক্কা দেয়। এ ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেপ্তার করায় তার মুক্তির দাবিতে কর্মকর্তা-কর্মচারী ও মাস্টাররা কর্মবিরতি পালন করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমাধানের মাধ্যমে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহনকে। এতে কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার ঝুঁকির পাশাপাশি সময় ও অর্থের অপচয় হচ্ছে।

ট্রাকচালক সাগর বলেন, ফেরি বন্ধ থাকায় দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। গাড়িতে থাকা কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ব্যবসায়ীদেরও বড় ধরনের লোকসান হবে।

বাসচালক জলিল জানান, যশোর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে ঘাটে এসে ফেরি বন্ধ থাকার বিষয়টি জানতে পারেন। তার ভাষায়, আগে জানা থাকলে এই রুটে আসতেন না। এখন যাত্রী ও চালক সবাই বিপাকে পড়েছেন। দ্রুত ফেরি চালু করার দাবি জানান তিনি।

যাত্রী ছলেমান বলেন, দীর্ঘ সময় ধরে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরাও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

এ বিষয়ে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পেছনে ফেরি ও বাল্কহেডের চালকের দায় রয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি বিষয় তদন্তাধীন। তবে ফেরি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির বিষয়ে পুলিশের কিছু বলার নেই।

একদিকে দুর্ঘটনায় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, অন্যদিকে মাস্টারের গ্রেপ্তারকে কেন্দ্র করে ফেরি চলাচল বন্ধ—সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই নৌরুটে অচলাবস্থা তৈরি হয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত দায় নির্ধারণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের মাধ্যমে ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream