সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের জন্য এই ম্যাচটি ফাইনালে ওঠার পাশাপাশি ২১ বছরের অপেক্ষা শেষ করার বড় সুযোগ। সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেবার ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
এরপর দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও আর ফাইনালে উঠতে পারেনি দলটি। কখনো গ্রুপ পর্বে, আবার কখনো সেমিফাইনালেই শেষ হয়েছে বাংলাদেশের যাত্রা। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে পাকিস্তানের বিপক্ষেই।
আরও একবার ফাইনাল খেলার সুযোগ বাংলাদেশের সামনে। এবারও প্রতিপক্ষ পাকিস্তান। ২১ বছর আগে যে প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশ উঠেছিল ফাইনালে, এবারও তাদের হারিয়েই ফাইনালে ওঠার হাতছানি।
এছাড়া ২০০৩ সালে ঘরের মাঠে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও ঘরের মাঠে ২৩ বছরের শিরোপার অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া হামজা-জামালরা।
মতামত