রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বসানো হচ্ছে রিং


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বসানো হচ্ছে রিং
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। এ কারণে রোববার (১৫ নভেম্বর) বিকেলে তার হৃদযন্ত্রে স্টেন্ট বা রিং বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং এনজিওগ্রাম সম্পন্ন করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করেন।

স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য জানান, এনজিওগ্রামে হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে তার এনজিওপ্লাস্টি করা হবে এবং স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বসানো হচ্ছে রিং

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। এ কারণে রোববার (১৫ নভেম্বর) বিকেলে তার হৃদযন্ত্রে স্টেন্ট বা রিং বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং এনজিওগ্রাম সম্পন্ন করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করেন।

স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য জানান, এনজিওগ্রামে হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে তার এনজিওপ্লাস্টি করা হবে এবং স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream