রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর
ছবি: সংগৃহীত

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে চলতি নভেম্বর মাসেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। সব ধরনের কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা সফলভাবে শেষ হলে আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। তবে এ জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রাশিয়ার প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়। কেন্দ্রটিতে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। অর্থাৎ দুটি ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিত নয়। যত দ্রুত সম্ভব সরবরাহ শুরু করার চেষ্টা চলছে। পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ দেওয়ার পর পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কোনো ত্রুটি বা সমস্যা না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। তবে তাঁর সময়ের ওপর নির্ভর করছে অনুষ্ঠানের তারিখ।

এর আগে গত ১১ অক্টোবর প্রথম ইউনিটের চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালিটি সফলভাবে শুরু হয়। পরে ২৯ অক্টোবর চুল্লির ক্ষমতা বাড়ানোর চূড়ান্ত ধাপ ‘পাওয়ার স্টার্টআপ (সি-স্টেজ)’ শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। প্রথম ইউনিটকে পূর্ণ সক্ষমতায় অর্থাৎ ১ হাজার ২০০ মেগাওয়াটে নিতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে। ২০২৭ সালের এপ্রিল নাগাদ এ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে দ্বিতীয় ইউনিট চালুর প্রস্তুতিও চলছে। এ ইউনিটের জন্য রাশিয়া থেকে ইতোমধ্যে ছয়টি চালানে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম দেশে আনা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় চালুর প্রায় এক বছর পর, অর্থাৎ ২০২৭ সালের শেষ নাগাদ দ্বিতীয় ইউনিট থেকেও পূর্ণ উৎপাদন শুরু হতে পারে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। এতে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream