শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আগামীকাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আগামীকাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি
আগামীকাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি

আন্দোলনের নামে ভাঙচুর, রাস্তাঘাট অবরোধ এবং কর্মবিরতি অব্যাহত থাকলে শ্রম আইন অনুযায়ী রোববার (১৫ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই কঠোর অবস্থানের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, নিম্নতম মজুরির বিষয়কে কেন্দ্র করে একটি মহল পোশাকশিল্পে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলের ১৪৭টি শিল্পপ্রতিষ্ঠানে গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি বলেন, নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় মালিকরা একটি কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। শ্রমিকরা কাজে যোগ না দিলে এবং অরাজকতা চলতে থাকলে সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। উল্লেখ্য, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে বেআইনি ধর্মঘটের কারণে মালিক প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন এবং এই বন্ধের সময়কালে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

মাহমুদ হাসান খান দাবি করেন, দেশের সিংহভাগ শ্রমিক কাজে যোগ দিতে আন্তরিক এবং তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। তবে কিছু বিপথগামী শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানি ও প্ররোচনায় কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি করছেন। তাঁরা নিজেরা কাজ করছেন না এবং অন্যদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। এমনকি কারখানা থেকে বের হয়ে দলবদ্ধভাবে অন্য কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে সাধারণ শ্রমিকদের জোরপূর্বক বের করে আনা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শ্রমিক সংগঠনগুলোর ভূমিকার সমালোচনা করে বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা চলমান ভাঙচুরের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করলেও মাঠপর্যায়ের নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছেন।

মাহমুদ হাসান খান উল্লেখ করেন, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং বোর্ডের প্রথম সভাতেই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে তা ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও কারখানা ভাঙচুর ও অরাজকতা সৃষ্টির পেছনে মালিকদের চাপে ফেলে অযৌক্তিক মজুরি আদায় কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বিজিএমইএ ও বিকেএমইএর শনিবারের জরুরি সভায় দেড় হাজারের বেশি কারখানার মালিক অংশ নেন। সভায় মালিকরা মত দেন যে, ভাঙচুর ও অবরোধ চলাকালীন আলোচনা চালিয়ে যাওয়া কঠিন। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে তাঁরা আগামী ১৬ নভেম্বরের মজুরি বোর্ডের বৈঠকে অংশ নেবেন বলে জানান বিজিএমইএ সভাপতি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আগামীকাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream