ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ঐতিহ্যবাহী চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণওউপজেলার চর সুলতানপুরে আনোয়ারা মান্নান বেগ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলএমপি।
শনিবার (১৪ নভেম্বর) পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান চারতলা ভিত্তিবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার সম্প্রসারণ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হলো। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বাস্তবায়নে এ সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের সুযোগ বাড়ার পাশাপাশি পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মঞ্জুরুল হক মৃধা, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
মতামত