শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিজ্ঞান ও গবেষণায় আরও টাকা দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিজ্ঞান ও গবেষণায় আরও টাকা দেবে সরকার: শিক্ষামন্ত্রী
বিজ্ঞান ও গবেষণায় আরও টাকা দেবে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে চায় সরকার। বিশেষ করে বিজ্ঞান, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন খাতে আরও বেশি অর্থ বরাদ্দের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ‘কেমিক্যাল ইনোভেশন ফর ফিউচার চ্যালেঞ্জ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে হিট প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ ছাড়া দেশে গবেষণা ও উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের অগ্রগতিতে সরকার আরও বিনিয়োগ করতে চায়।

দেশের মানবসম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে। সম্প্রতি বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ জন বিজ্ঞানী জায়গা পেয়েছেন। এটি দেশের জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, দেশের মানবসম্পদকে কাজে লাগিয়ে উৎপাদনশীল সম্পদে পরিণত করতে হবে। এ জন্য কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিচ্ছে সরকার।

উদ্ভিদের আঁশ দিয়ে তৈরি পোশাকের ব্যবহার ও পাটের বহুমুখী ব্যবহার ও গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পাটের আঁশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এ সম্পদের বহুমুখী ব্যবহার ও পাটজাত পণ্যের বৈচিত্র্য বাড়াতে বাংলাদেশ প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি।

তিনি আরও বলেন, পাটের আঁশ দিয়ে নতুন পণ্য উদ্ভাবনে গবেষণা বাড়াতে হবে। পরিবেশবান্ধব ও পচনশীল পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোরও সুযোগ রয়েছে।

মন্ত্রী বলেন, ২০২৭ সালের শুরু থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বই-খাতা বহনের জন্য পাটের তৈরি ব্যাগ দেওয়ার বিষয়টিও সরকারের পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এবার পরীক্ষায় পাসের হার ৫২ শতাংশ। ফলাফল আশানুরূপ হয়নি। এ অবস্থায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার শিক্ষার্থী আগে অকৃতকার্য হলেও পুনর্নিরীক্ষণের পর পাস করেছে। প্রায় ৩ হাজার ৭৯০ জনের জিপিএ বেড়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এসব অনিয়ম ও ত্রুটির কারণ অনুসন্ধান করা হবে। এছাড়া এক বা দুটি বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষাও শীঘ্রই অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এহছানুল হক মিলন বলেন, দেশে ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫ লাখ আসনের বিপরীতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. এমরান কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— সোসাইটির সাধারণ সম্পাদক ড. এ কে এম লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জয়নাল আবেদিন সিদ্দিক। খবর: বাসস

বিষয় : আ ন ম এহছানুল হক মিলন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞান ও গবেষণায় আরও টাকা দেবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream