পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৫ নভেম্বর) জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের পতন হলেও ফ্যাসিবাদী তৎপরতা বন্ধ হয়নি। দলটির নেতাকর্মীরা গোপনে নাশকতা, অগ্নিসংযোগ ও বোমাবাজির মতো কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা তৈরির চেষ্টা করছে।
তিনি আরও অভিযোগ করেন, গার্মেন্টস শিল্পেও নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তিস্বার্থ উদ্ধারের এমন চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
মতামত