টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংসদীয় তদারকি জোরদারের আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে এসডিজি ও সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারবিষয়ক এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে।
এ সময় উন্নয়ন প্রকল্পের বরাদ্দের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে সংসদীয় তদারকি বাড়ানোর পরামর্শ দেন চিফ হুইপ।
মতামত