শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইবিতে আইইএলটিএস নিয়ে বুকম্যানের সংবাদ সম্মেলন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে অবহিত করতে সংবাদ সম্মেলন করেছে বুকম্যান আইইএলটিএস কেয়ার (BIC)। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে সাংবাদিকদের সাথে এ সংবাদ সম্মেল করেন তারা।

সংবাদ সম্মেলনে হাইকোর্টের অ্যাডভোকেট ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ঢাকার মূলধারা থেকে দূরে হওয়ায় এ অঞ্চলের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি ও প্রয়োজনীয় তথ্য পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এ সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে ‘গোয়িং গ্লোবালি’ ভিসা ও ইমিগ্রেশন সেন্টারের মাধ্যমে বিনামূল্যে পরামর্শ দেওয়া হচ্ছে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আইইএলটিএস গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট ব্যান্ড স্কোর প্রয়োজন হয়। শিক্ষার্থীদের মাস্টার্স শেষ করে আইইএলটিএসের প্রস্তুতির জন্য ঢাকায় যেতে যেন না হয়, সে লক্ষ্যেই শেখপাড়া থেকে এ প্রস্তুতির সুযোগ তৈরি করা হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী ১১ অক্টোবর বিকেল ৪টায় আইইএলটিএস ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজির ভিত্তি শক্ত করার জন্য একটি ভিত্তিমূলক কোর্স করানো হবে। এতে তাদের মৌখিক দক্ষতা, পড়ার প্রস্তুতি, যোগাযোগ ও কথা বলার দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আইইএলটিএস সেবার ফি ১৫ হাজার টাকা, ভিত্তিমূলক কোর্সের ফি ৫ হাজার টাকা এবং ১০টি মক টেস্টের মূল্য ৫ হাজার টাকা। সব মিলিয়ে ২৫ হাজার টাকার এ সেবা উদ্বোধনের দিন এবং পরবর্তী তিন দিনের মধ্যে ভর্তি হলে মাত্র ১০ হাজার টাকায় দেওয়া হবে।

এ ছাড়া কোর্সে ভর্তি হওয়ার পর তিন মাসের মধ্যে কোনো শিক্ষার্থী মনে করলে তার দক্ষতার উন্নতি হয়নি, সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক স্পন্সরশিপসহ বিভিন্ন বিষয়েও সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইইএলটিএসকে শুধু একটি কোর্স হিসেবে না দেখে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি ইবি শিক্ষার্থীদের এ সুযোগ গ্রহণ করে নিজেদের দক্ষতা উন্নয়ন এবং বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

বিষয় : টিআইবি আইইএলটিএস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ইবিতে আইইএলটিএস নিয়ে বুকম্যানের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream