শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ইবিতে আইইএলটিএস নিয়ে বুকম্যানের সংবাদ সম্মেলন

ইবিতে আইইএলটিএস নিয়ে বুকম্যানের সংবাদ সম্মেলন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে অবহিত করতে সংবাদ সম্মেলন করেছে বুকম্যান আইইএলটিএস কেয়ার (BIC)। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে সাংবাদিকদের সাথে এ সংবাদ সম্মেল করেন তারা।সংবাদ সম্মেলনে হাইকোর্টের অ্যাডভোকেট ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ঢাকার মূলধারা থেকে দূরে হওয়ায় এ অঞ্চলের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি ও প্রয়োজনীয় তথ্য পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এ সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে ‘গোয়িং গ্লোবালি’ ভিসা ও ইমিগ্রেশন সেন্টারের মাধ্যমে বিনামূল্যে পরামর্শ দেওয়া হচ্ছে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আইইএলটিএস গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট ব্যান্ড স্কোর প্রয়োজন হয়। শিক্ষার্থীদের মাস্টার্স শেষ করে আইইএলটিএসের প্রস্তুতির জন্য ঢাকায় যেতে যেন না হয়, সে লক্ষ্যেই শেখপাড়া থেকে এ প্রস্তুতির সুযোগ তৈরি করা হচ্ছে।তিনি আরও বলেন, আগামী ১১ অক্টোবর বিকেল ৪টায় আইইএলটিএস ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজির ভিত্তি শক্ত করার জন্য একটি ভিত্তিমূলক কোর্স করানো হবে। এতে তাদের মৌখিক দক্ষতা, পড়ার প্রস্তুতি, যোগাযোগ ও কথা বলার দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, আইইএলটিএস সেবার ফি ১৫ হাজার টাকা, ভিত্তিমূলক কোর্সের ফি ৫ হাজার টাকা এবং ১০টি মক টেস্টের মূল্য ৫ হাজার টাকা। সব মিলিয়ে ২৫ হাজার টাকার এ সেবা উদ্বোধনের দিন এবং পরবর্তী তিন দিনের মধ্যে ভর্তি হলে মাত্র ১০ হাজার টাকায় দেওয়া হবে।এ ছাড়া কোর্সে ভর্তি হওয়ার পর তিন মাসের মধ্যে কোনো শিক্ষার্থী মনে করলে তার দক্ষতার উন্নতি হয়নি, সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি।তিনি বলেন, বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক স্পন্সরশিপসহ বিভিন্ন বিষয়েও সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইইএলটিএসকে শুধু একটি কোর্স হিসেবে না দেখে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি ইবি শিক্ষার্থীদের এ সুযোগ গ্রহণ করে নিজেদের দক্ষতা উন্নয়ন এবং বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় আইসিটি বিভাগের সংবাদ সম্মেলন

ইবি প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডাবল ডেকার বাসে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে বাংলা ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিভিন্ন দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৬ টায় বিভাগের করিডোরে এ সংবাদ সম্মেলন করে তারা। এসময় বিভাগটির অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জানা যায়, মঙ্গলবার দুই বিভাগের সিনিয়র-জুনিয়রের মধ্যে হাতাহাতির ঘটনায় মীমাংসার উদ্দেশ্যে দুই বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে প্রক্টর অফিসে আলোচনায় বসেন প্রক্টরসহ বিভাগের শিক্ষকরা। সেখানে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মীমাংসা শেষে তারা কোলাকুলিও করেন। মীমাংসা শেষে আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম অনুষদ ভবন থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর আইসিটি বিভাগের বাকি শিক্ষক শিক্ষার্থীরা বের হওয়ার সময় বাংলা বিভাগের শিক্ষার্থীরা আচমকা হামলা করেন। এসময় বিভাগের শিক্ষক শরীফুল ইসালম ও আবু সাইদকে আঘাত করা হয়। পরে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হলে গাছের ডালপালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়। এতে করে রুদ্ধ হয়ে পরে পুরো ক্যাম্পাস। দেড় ঘণ্টা অবস্থানের পর বিচারের আশ্বাস পেয়ে প্রধান ফটক ছেড়ে যায় তারা। এর আগে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাস ‘গোধূলী’তে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়ায় ফেরার পথে শহরের জেলখানা মোড়ে বাস থেকে নামার সময় এ ঘটনা ঘটে। আরও জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ‘গোধূলী’ বাসটি ছেড়ে যায়। বাসে আইসিটি বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থী উচ্চস্বরে কথা বলছিলেন বলে অভিযোগ করেন বাংলা বিভাগের একজন জুনিয়র শিক্ষার্থী। পরে জেলখানা মোড়ে বাস থেকে নামার সময় বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। ঘটনায় জড়িত জুনিয়র শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের রিয়াজুল ইসলাম হৃদয় ও বাপ্পি হোসেন। অপরদিকে আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আবু সাঈদ ও শামিমসহ কয়েকজন শিক্ষার্থী এতে জড়িত ছিলেন বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় বাংলা বিভাগের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন– ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেহেদী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আব্দুর রউফ এবং একই শিক্ষাবর্ষের মোশারফ হোসেন। এছাড়া, অধিকতর তদন্তপূর্বক ঘটনার কারণ উদঘাটন, দায়ী ব্যক্তিদের শনাক্তকরণ ও শাস্তির ধরন নির্ধারণসহ সুপারিশ পেশ করার জন্য খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. এ এস এম আয়নুল হক আকন্দকে আহবায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। সংবাদ সম্মেলনে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা বলেন, তারা আমাদের উপর অতর্কিতভাবে পরিকল্পিত হামলা করেছে। এতে করে আমাদের শিক্ষকরাসহ অনেকেই আহত হন। আমরা এর সুষ্ঠু বিচার চাই। তারা দাবি জানিয়ে আরও বলেন, যাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং যাদেরকে এখনো চিহ্নিত করা হয়নি, তাদের সবাইকে সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি। আর যদি এই নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়, তাহলে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে পরবর্তী কর্মসূচি পালন করবে। দাবি আদায় নাহলে আমরা আমরণ অনশন ধর্মঘট পালন করব।"

ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় আইসিটি বিভাগের সংবাদ সম্মেলন

সম্পদ বিবরণী প্রকাশ না করলে পে-স্কেল নয়: টিআইবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনস্কেল বাস্তবায়নের ক্ষেত্রে তাদের পাশাপাশি পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয় ও সম্পদের বিবরণী প্রকাশ বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মন্ত্রিসভায় নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সংস্থাটি। টিআইবি বলছে, সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয় এবং সম্পদের বিবরণী প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করা হলে সরকারি খাতে দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা সহজ হবে। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আর্থিক সক্ষমতার কঠিন সীমাবদ্ধতা সত্ত্বেও ৩ ধাপে সরকারি কর্মজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খুবই যৌক্তিক। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ না হলে, তাদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত উৎকর্ষ ও দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা অসম্ভব।' তিনি বলেন, 'তবে, জনগণের করের টাকায় তাদের এই বেতন-ভাতা বৃদ্ধির কাঙ্ক্ষিত সুফল পেতে হলে, সব পর্যায়ের সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয় ও সম্পদের হিসাব বাৎসরিক ভিত্তিতে হালনাগাদ করাসহ প্রকাশের বাধ্যবাধকতা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ, যে কর্মচারীরা আয়-ব্যয় ও সম্পদ বিবরণী প্রতিবছর হালনাগাদ করাসহ প্রকাশ করবেন, শুধু তাদের জন্যই নতুন বেতন-ভাতা বৃদ্ধি প্রযোজ্য হওয়া উচিত। যারা প্রকাশ করবেন না, তাদের জন্য নতুন পে-স্কেল প্রযোজ্য হওয়া অনুচিত। এই শর্ত বাস্তবায়িত হলে সরকারি খাতে দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করি।’  ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘মনে রাখতে হবে, অনেক সরকারি কর্মজীবী আছেন যারা অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন ও সৎভাবে  জীবনযাপন করেন। তাদের জন্য এই নতুন বেতনস্কেল সম্পূর্ণ ন্যায়সঙ্গত ও অপরিহার্য। অন্যদিকে, যারা অসৎভাবে অনিয়ম ও দুর্নীতিসহ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ-সম্পদ অর্জনে লিপ্ত, তাদের জন্য এই সুবিধা যেমন অযৌক্তিক, তেমনই সম্পূর্ণ নিষ্প্রয়োজন। তাদের অর্থ-সম্পদের আকাঙ্ক্ষা এতটাই গগনচুম্বী যে, কার্যকর জবাবদিহির উপায় নিশ্চিত না করে ঢালাওভাবে নতুন বেতনস্কেল প্রয়োগ করা হলে, সরকারিখাতে দুর্নীতির মাত্রা আরও বাড়বে। যার দৃষ্টান্ত ইতিপূর্বে স্থাপিত হয়েছে।’  নতুন বেতনকাঠামো সরকারি কর্মজীবীদের আর্থিক নিরাপত্তা ও কর্মোদ্দীপনা বাড়ানোর পাশাপাশি, দক্ষ, গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকার যে আশাবাদ ব্যক্ত করেছে, তা উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘এর আগে সবশেষ ২০১৫ সালে বাস্তবায়িত অষ্টম পে-স্কেলের ক্ষেত্রে অনেকের মধ্যে একই আশাবাদ ছিল, কিন্তু বাস্তবতা হয়েছে সম্পূর্ণ বিপরীত। বেতন-ভাতা বৃদ্ধির বিপরীতে সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের ব‍্যাপকতা ও গভীরতা বেড়েছে অধিকতর হারে। এবার অন্তত তার ব্যতিক্রম হবে বলে বিশ্বাস করতে চাই।' তিনি আরও বলেন, 'এক্ষেত্রে সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণে বৈশ্বিক চর্চায় পরীক্ষিত পদ্ধতি হিসেবে সম্পদ বিবরণী প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করা না হলে, সরকারি খাতে দুর্নীতির দুষ্টচক্র থেকে জনগণের পরিত্রাণের উপায় নেই। অথচ দুর্নীতির ভুক্তভোগী জনগণের অর্থেই সরকারি কর্মজীবীদের বেতন-ভাতাসহ সব ব‍্যয় বহন করা হয়।’ সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ মূল্যস্ফীতি ঘটার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছে টিআইবি, যা ইতোমধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিশেহারা স্বল্পআয়ের কর্মজীবী নারী-পুরুষসহ সাধারণ জনগণের দুর্দশা আরও বাড়ার কারণ হিসেবে আবির্ভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে করণীয় নির্ধারণসহ বেতন-ভাতা বাস্তবায়নের উল্লিখিত শর্ত বাস্তবায়নে সরকারের দূরদর্শিতা প্রত্যাশা করছে টিআইবি। এ পরিস্থিতিতে সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা বৃদ্ধির ফলে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছে সংস্থাটি। এর ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই দিশেহারা স্বল্পআয়ের কর্মজীবী নারী-পুরুষসহ সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে টিআইবি।

সম্পদ বিবরণী প্রকাশ না করলে পে-স্কেল নয়: টিআইবি
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream