বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রংপুরে আরপিএমপির পৃথক অভিযান: ইয়াবা ও জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ৬

রংপুর মহানগরীতে অপরাধ দমন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মু: মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় তাজহাট থানা পুলিশের বিশেষ টিম এই অভিযান চালায়। মঙ্গলবার (০৬ অক্টোবর) পৃথক তিনটি সফল অভিযানে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানার বিভিন্ন এলাকায় একযোগে এসব অভিযান চালানো হয়। 

তাজহাট থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের সরেয়ারতল মামুন পার্কের সামনের পাকা রাস্তা থেকে ৮ পিস ইয়াবাসহ (ওজন ০.৮ গ্রাম) মোঃ আবুল কালাম (২৫) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তিনি সরেয়ারতল এলাকার মোঃ সোনা মিয়ার ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তাজহাট থানায় মামলা (নং-০৪, তারিখ: ০৬/১০/২০২৬) দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পৃথক অভিযানে কামারের মোড় এলাকার একটি দোকানের সামনে থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার সময় ২ যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আশরতপুর চিনিয়াপাড়ার মোঃ নাহিদ (২০) এবং সরেয়ারতল এলাকায় বসবাসকারী মোঃ ফুয়াদ হাসান ওরফে লিখন (১৯)। এ সময় জুয়ার কাজে ব্যবহৃত একটি সামসাং এন্ড্রয়েড স্মার্টফোন আলামত হিসেবে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০১৬-এর ১৬/২৭ ধারায় মামলা (নং-০৫, তারিখ: ০৬/১০/২০২৬) রুজু করা হয়েছে।

এদিকে চিনিয়াপাড়া এলাকার 'আব্দুর রাজ্জাক ছাত্রাবাস'-এর নিচতলায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রামের উলিপুরের মোঃ লাজিম (২১), পীরগঞ্জের মোঃ রতন মন্ডল (২৮) এবং তাজহাট মোল্লাপাড়ার মোঃ সুপ্ত (২৩)। ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামসহ ৩টি গ্যাস লাইট, ফুয়েল পেপারের পাইপ ও ২টি ছোট পাইপ জব্দ করা হয়। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

​তাজহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়া নির্মূলে রংপুর মেট্রোপলিটন পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রংপুরে আরপিএমপির পৃথক অভিযান: ইয়াবা ও জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ৬

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream