বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীমঙ্গলে ১৭৩ মণ্ডপে দুর্গাপূজা,নিরাপত্তায় পুলিশের নির্দেশনা

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এবার ১৭৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন এবং বিসর্জনস্থলে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডে দুর্গাপূজার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। শ্রীমঙ্গল থানা পুলিশ এ সভার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা ফ্রন্টের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, নির্দিষ্ট কজন সাংবাদিক, শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) বাবলু কুমার পালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা,ট্রাফিক ব্যবস্থাপনা,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এমন কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানিয়ে ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন,পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। পূজা উদযাপন কমিটি,স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের সহযোগিতায় সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি অজয় কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দাস রিংকু,শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন,শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সম্পাদক বিকুল চক্রবর্তী, পৌর পূজা উদযাপন পরিষদের সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন,শিক্ষক কল্যাণ দেব এবং উপজেলা পূজা ফ্রন্টের সদস্যসচিব বসন্ত গোয়ালা।

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক দীপেন্দ্র ভট্টাচার্য,অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক লোকেশ রঞ্জন দেব,সুনীল রায়, পূজা ফ্রন্টের আহ্বায়ক সুজিত রায়, অবিনাশ আচার্য,পরিমল দাশ,সুমন রায়, সিন্দুরখান ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জিত রায় তপনসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

অন্যদিকে,একই দিন কুলাউড়া উপজেলায় আসন্ন দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে ব্যাপক পরিসরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপজেলার ২২৬টি পূজামণ্ডপের প্রতিনিধিসহ পূজা উদযাপন কমিটি ও পূজা ফ্রন্টের নেতৃবৃন্দ,প্রশাসন,পুলিশ,ফায়ার সার্ভিস, হাসপাতাল,বিদ্যুৎ বিভাগ,বিজিবি, আনসার,চা-বাগান প্রতিনিধি, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

বুধবার সকাল ১১টায় শুরু হয়ে বিকেল সাড়ে ২টা পর্যন্ত চলা সভায় প্রায় ৫০০ থেকে ৫৫০ জন অংশ নেন। দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও পূজা কমিটির মধ্যে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে ১৭৩ মণ্ডপে দুর্গাপূজা,নিরাপত্তায় পুলিশের নির্দেশনা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream