গাইবান্ধায় জেন্ডার সমতা অর্জন, বৈষম্য নিরসন এবং নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক প্ল্যাটফর্ম ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) গাইবান্ধায় নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, নারী প্রতিনিধি, সাংবাদিক ও উন্নয়নকর্মীরা অংশ নেন।
সভায় জেন্ডারভিত্তিক বৈষম্য, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন এবং সরকারি সেবায় নারীর সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠা শুধু নারীদের বিষয় নয়; এ জন্য পরিবার, সমাজ, প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সভায় জেন্ডার বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবাপ্রাপ্তিতে নারীদের সুযোগ সহজ করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত