বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চবিতে চালু হলো 'চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা ও ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব’ চালু করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এই হাব প্রতিষ্ঠা করা হয়েছে।

 বুধবার (৭ অক্টোবর) বিকেল তিনটায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় হাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান ও চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীরসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।

চাকসু সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা, গবেষণার সুযোগ বাড়ানো এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাবটিতে শিক্ষার্থীদের জন্য ১০টি উচ্চক্ষমতার কম্পিউটার স্থাপন করা হয়েছে। এসব কম্পিউটার গবেষণা, অনলাইন শিক্ষা, সফটওয়্যারভিত্তিক কাজসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর কার্যক্রমে ব্যবহার করা যাবে।

শিক্ষার্থীদের জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে হাবটিতে শীতাতপনিয়ন্ত্রিত ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে কফির ব্যবস্থা। ফলে শিক্ষার্থীরা পড়াশোনা, আলোচনা ও সৃজনশীল কাজে স্বাচ্ছন্দ্যে যুক্ত হতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ছাড়া শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নে হাবটিতে নিয়মিত বিভিন্ন কোর্স, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। এসব কার্যক্রমে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, উপস্থাপনা, ক্যারিয়ার প্রস্তুতিসহ বিভিন্ন প্রয়োজনীয় সফট স্কিল উন্নয়নের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

চাকসুর সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরিতে ‘চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উদ্যোগটির বাস্তবায়ন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

চবিতে চালু হলো 'চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব’

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream