সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইবিতে 'বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের পথ নির্দেশিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপের সুযোগ, বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া ও আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘উচ্চশিক্ষার সুযোগ: বিদেশে পড়াশোনা ও ক্যারিয়ারের পথ নির্দেশিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টার-এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চীনের সিংসুয়া ইউনিভার্সিটির স্কুল অব এনভায়রনমেন্ট-এর পিএইচডি অধ্যয়নরত মো. আল-আমিন মিলন। তিনি ইবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসএম আইইউ স্টুডেন্ট চ্যাপ্টার-এর উপদেষ্টা ও কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মিন্নাতুল করিম। এছাড়া ছিলেন- বিভাগের অধ্যাপক ড. রেজুওয়ানুল ইসলাম, ড. নিলুফা আখতার বানু, ড. মাফিজুর রহমান, ড. রকিবুল ইসলাম, ড. খসরুল আলম, ড. সুধাংশু কুমার বিশ্বাস, ড. হোসাইন মো. ফারুকী, ড. অঞ্জনা পারভীন ও সহযোগী অধ্যাপক ড. রেজাউল করিমসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারের প্রধান আলোচক মো. আল-আমিন মিলন- বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, স্কলারশিপ খোঁজা, বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন পদ্ধতি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার প্ল্যানিং-এর বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা কখনো হঠাৎ করে শুরু করা উচিত নয়। প্রথম থেকেই নিজের লক্ষ্য নির্ধারণ করে ধাপে ধাপে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। একজন শিক্ষার্থী কোন দেশে, বিশ্ববিদ্যালয়ে এবং কোন বিষয়ে পড়তে চায়—এসব বিষয় আগে থেকেই নির্ধারণ করে সে অনুযায়ী নিজের একাডেমিক ও রিসার্চ প্রোফাইল তৈরি করতে হবে। তিনি বিশেষভাবে বিভিন্ন দেশে সরকারিভাবে দেওয়া স্কলারশিপ, ইউনিভার্সিটি-বেসড ফান্ডিং এবং ফুলি ফান্ডেড ও পার্শিয়ালি ফান্ডেড স্কলারশিপ-এর সুযোগ সম্পর্কে ধারণা দেন। 

চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিএসসি)-এর মাধ্যমে কীভাবে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যায়, সে বিষয়ে নিজের অভিজ্ঞতায় বলেন— উচ্চশিক্ষার সুযোগ ও বর্তমান প্রেক্ষাপট বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র ক্রমেই আন্তর্জাতিক ও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। বিশেষ করে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি, এনভায়রনমেন্টাল সাইন্স, বায়োমেডিকেল সাইন্স এবং সংশ্লিষ্ট জীববিজ্ঞানভিত্তিক ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছে উচ্চশিক্ষা ও গবেষণার বিস্তৃত সুযোগ। তবে এসব সুযোগ সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাবে অনেক শিক্ষার্থী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। 

সেমিনারে ড. মোহাম্মদ মিন্নাতুল করিম বলেন, বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আল-আমিন মিলন বর্তমানে চীনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এটি বিভাগের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আজকের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি একজন সফল সাবেক শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনায় উপকৃত হবে শিক্ষার্থীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ইবিতে 'বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের পথ নির্দেশিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream