বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন জাতীয় ছাত্রশক্তির কুবি শাখার নেতাকর্মীরাও। 

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আনসার ক্যাম্প প্রদক্ষিণ করে দক্ষিণ মোড় ঘুরে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। 

মিছিল থেকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এ সময় ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘হই হই রই রই, কু/ত্তা/লীগ গেলি কই’ এবং ‘লীগ ধর, জেলে ভর’, 'কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর'সহ বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। 

এ সময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ জুলাই আন্দোলনে আমাদের ১ হাজার ৪০০ ভাই-বন্ধুকে হত্যা করেছে। আজ তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। তাদের প্রশ্নে আমরা সব সংগঠন ঐক্যবদ্ধ।’ 

ছাত্রদলের কর্মসূচিতে সংহতি জানিয়ে জাতীয় ছাত্রশক্তির কুবি শাখার সদস্য নাঈম ভূঁইয়া বলেন, ‘সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। লীগের বিষয়ে কোনো আপস নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লীগের যারা ঘাপটি মেরে আছে, তাদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বের করে দেওয়া হবে।’ 

বিক্ষোভে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘ছাত্রদলের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধে ছোট ছোট ইউনিট গঠন করা হবে। নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব ইউনিট ভূমিকা পালন করবে।’ 

তিনি আরও বলেন, ‘দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত কাউকে ধরিয়ে দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়া হবে।’ 

উল্লেখ্য, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতা, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream