বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গবেষণা তহবিল সংগ্রহে শিক্ষকদের উদ্যোগী হওয়ার আহ্বান বেরোবি উপাচার্যের

বক্তব্য রাখছেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। ছবি: সংগৃহীত।

গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল, মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক করে তুলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ ‘Grant Proposal Development and Research Funding’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে বেরোবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মান ও র‍্যাঙ্কিং বৃদ্ধির প্রধান ভিত্তি মানসম্মত গবেষণা। শিক্ষকদের কেবল পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশি-বিদেশি গবেষণা তহবিল বা ফান্ডিং সংগ্রহে আরও দক্ষ ও উদ্যোগী হতে হবে। সঠিক পদ্ধতিতে গবেষণা প্রস্তাবনা তৈরি করতে পারলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থার অনুদান পাওয়া অনেক সহজ হয়। উপাচার্য বলেন, এই কর্মশালা শিক্ষকদের গবেষণা দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেরোবি আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল কাইয়ুম মাসুদ। তিনি গবেষণা প্রস্তাবনা তৈরির কৌশল, ফান্ডিং উৎস অনুসন্ধান এবং অনুদান প্রাপ্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রাকিব এবং ড. মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

গবেষণা তহবিল সংগ্রহে শিক্ষকদের উদ্যোগী হওয়ার আহ্বান বেরোবি উপাচার্যের

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল, মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক করে তুলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ ‘Grant Proposal Development and Research Funding’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে বেরোবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মান ও র‍্যাঙ্কিং বৃদ্ধির প্রধান ভিত্তি মানসম্মত গবেষণা। শিক্ষকদের কেবল পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশি-বিদেশি গবেষণা তহবিল বা ফান্ডিং সংগ্রহে আরও দক্ষ ও উদ্যোগী হতে হবে। সঠিক পদ্ধতিতে গবেষণা প্রস্তাবনা তৈরি করতে পারলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থার অনুদান পাওয়া অনেক সহজ হয়। উপাচার্য বলেন, এই কর্মশালা শিক্ষকদের গবেষণা দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেরোবি আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল কাইয়ুম মাসুদ। তিনি গবেষণা প্রস্তাবনা তৈরির কৌশল, ফান্ডিং উৎস অনুসন্ধান এবং অনুদান প্রাপ্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রাকিব এবং ড. মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream