রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকের দর্পণ পত্রিকার এক যুগ পূর্তি ও বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার আয়োজন করা হয়।

রোববার (২২ নভেম্বর) বিকেলপ জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জেলা পরিষদের ডাকবাংলোয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু শিকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবুল হোসেন মোল্লা, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি শেখ রাজীব, আনন্দ টেলিভিশন ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জহুরুল ইসলাম হালিম, দৈনিক গণমুক্তির রাজবাড়ী প্রতিনিধি মো. সাইফুর রহমান পারভেজ,  এটিএন নিউজের প্রতিনিধি মো. সুজন খন্দকার, আগামীর সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ, চ্যানেল এসের উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম এবং দৈনিক আজকের দর্পণের রাজবাড়ী প্রতিনিধি মো. শাকিল মোল্লাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু শিকদার বলেন, একটি সংবাদপত্রের এক যুগ পথচলা নিঃসন্দেহে গৌরবের বিষয়। সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সাধারণ মানুষের কথা তুলে ধরার মধ্য দিয়েই একটি সংবাদপত্র পাঠকের আস্থা অর্জন করে। দৈনিক আজকের দর্পণ আগামীতেও পেশাদারত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও দৈনিক আজকের দর্পণের দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন। তাঁরা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream