বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবসে স্বপ্নের কারিগরদের বর্ণাঢ্য শ্রদ্ধা

শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান ব্রত’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রংপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে সাড়ম্বরে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। এ উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আলোচনা সভা, গুণী শিক্ষক সম্মাননা ও স্মৃতিস্মারক বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

​গত সোমবার (৫ অক্টোবর) দুপুরে কলেজের নিজস্ব অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব রংপুরের সভাপতি লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লায়ন্স ক্লাব অব রংপুরের সাধারণ সম্পাদক লায়ন অ্যাডভোকেট আহসানুল হাবিব মিলন এমজেএফ, গভর্নিং বডির সভাপতি লায়ন মো. এনামুল হক সোহেল এমজেএফ, সাবেক সভাপতি (আইপিপি) লায়ন নাসরিন হক ববি এমজেএফ, দ্বিতীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম বাবু এমজেএফ, পরিচালক জেবুন্নেছা জেবিন, শিক্ষানুরাগী সদস্য তানজেউর রহমান এবং গভর্নিং বডির অভিভাবক সদস্য শাহিন পারভেজ এমজেএফ।

​প্রধান অতিথির বক্তব্যে লায়ন মনজিল মুরাদ লাভলু বলেন, "শিক্ষকরা কেবল শ্রেণিকক্ষের পাঠদানেই সীমিত থাকেন না; তাঁরা শিক্ষার্থীদের ভেতর মূল্যবোধ ও নৈতিকতার বীজ রোপণ করেন। একটি মানবিক ও প্রজ্ঞাবান সমাজ গঠনে শিক্ষকসমাজের অবদান সর্বাগ্রে।"

​আলোচনা সভায় বক্তারা বর্তমান যুগোপযোগী শিক্ষাব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিবর্তিত বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধির ওপর জোর দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করার পাশাপাশি নীতি-নৈতিকতায় সমৃদ্ধ করার আহ্বান জানান তাঁরা। বক্তারা উল্লেখ করেন, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর বরাবরই মেধা ও মানবিকতার সমন্বয়ে সুনাগরিক গড়তে নিরলস কাজ করে যাচ্ছে।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত শিক্ষকবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

​লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইনামুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য লায়ন সদস্য, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। একটি আলোকিত ও দায়িত্বশীল ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবসে স্বপ্নের কারিগরদের বর্ণাঢ্য শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream