বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ বকুল

এলাকার শান্তি বিনষ্টকারী যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

তিনি বলেন, জনগণের শান্তির জন্য যা যা করার দরকার, প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট দিয়েছেন, সেই কমিটমেন্ট অক্ষরে অক্ষরে পালন করা হবে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকায় পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে গরিব ও অসহায় মানুষের মধ্যে মশারি ও মশা নিধন যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রকিবুল ইসলাম বকুল বলেন, ‘আইনশৃঙ্খলা আমাদের মূল সমস্যা। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাব, আপনারা সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন। আমরা শান্তিতে বাড়িতে ঘুমাতে চাই। আমাদের শান্তিতে ঘুমানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়া দরকার, সেটা আপনাদের করতে হবে। এটা আপনাদের দায়িত্ব।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সমস্যা থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। জনগণও প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকবে। তবে দায়িত্ব পালনে অবহেলার কারণে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হলে তার দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

হুইপ বলেন, ‘এলাকার শান্তি বিনষ্টকারী যেই হোক, যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব।’

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত সময়ে সন্ত্রাস ও নানা অপকর্মের সঙ্গে জড়িত অনেকেই বিভিন্ন কৌশলে রাজনৈতিক দলে প্রবেশের চেষ্টা করছে। এ বিষয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। কেউ কোনো দুষ্কৃতকারীকে প্রশ্রয় দিলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন।

সভাপতিত্ব করেন পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা আঃ সাত্তার মোল্যা। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এ কর্মসূচিতে গরিব ও অসহায় মানুষের মধ্যে মশারি ও মশা নিধন যন্ত্র বিতরণ করা হয়। এ সময় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়েও আলোচনা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তাঘাটের উন্নয়ন, খেলার মাঠ সংরক্ষণ এবং মসজিদের উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ বকুল

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream