বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সৈয়দপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা পরিচালনার ইজারা পেলো ভেক্টর ডিজাইন এন্ড সল্যুশন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৈয়দপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা পরিচালনার ইজারা পেলো ভেক্টর ডিজাইন এন্ড সল্যুশন

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় নগরব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা সেবা পরিচালনার জন্য একটি বেসরকারি সংস্থা (এনজিও) কে ইজারা দেওয়া হয়েছে। এক বছর মেয়াদি এই ইজারা সংক্রান্ত চুক্তি সই হয়েছে। বুধবার (৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সৈয়দপুর পৌরসভা ও ভেক্টর ডিজাইন এন্ড সল্যুশন এনজিও'র মধ্যে ওই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। 

শহরের নয়াবাজার এলাকায় মানববর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের হলরুমে এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।

অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী, ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশনের স্বত্বাধিকারী মো. আরমান চৌধুরী, ওয়াটার এইডের টেকনিক্যাল স্পেশালিস্ট মো. শাখাওয়াত হোসাইন এবং বাসা ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার লিটন দত্ত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. শফিকুল আলম।

পৌরসভার পক্ষে পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা এবং ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশনের পক্ষে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আরমান চৌধুরী চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় থাকছে গৃহস্থালি কঠিন বর্জ্য সংগ্রহ ও পরিবহন, পয়োবর্জ্য খালাস (ভ্যাকুট্যাগ সেবা), পয়োবর্জ্য শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং জৈব সার উৎপাদন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, ওয়াটার এইড, ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশন ও বাসা ফাউন্ডেশনের প্রতিনিধি,  পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং সাংবাদিকেরা।

উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় এক একর ৭৭ শতক জায়গাজুড়ে মানববর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট প্রতিষ্ঠিত। এটি গৃহস্থালি ও মানববর্জ্য নির্ভর একটি বর্জ্য শোধনাগার। ২০২১ সাল থেকে এখানে গৃহস্থালি ও মানববর্জ্য প্রক্রিয়াজাত করে নিরাপদ ও পুনর্ব্যবহারযোগ্য জৈব সার উৎপাদন শুরু হয়েছে। 

এটি শহরের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সৈয়দপুর পৌরসভার তত্ত্বাবধানে এবং ওয়াটার এইডের আর্থিক ও বাসা ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় প্লান্টটি পরিচালিত হচ্ছে। আগামী এক বছর এটা পরিচালনার দায়িত্ব পালন করবে ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশন। 

বিষয় : সৈয়দপুর পৌরসভা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সৈয়দপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা পরিচালনার ইজারা পেলো ভেক্টর ডিজাইন এন্ড সল্যুশন

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream