রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান

বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নদী থেকে প্রায় ৬ হাজার মিটার নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (১১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান শেষে উদ্ধার করা ক্ষতিকর অবৈধ জাল নদীর তীরবর্তী স্থানে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসের সহকারী শৈলেন ঘরামী, ক্ষেত্র সহকারী বিকাশ বাবু এবং উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যদের  অংশগ্রহণ, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি সুরক্ষায় নদীপথে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। প্রজনন মৌসুমে নিষিদ্ধ সময়ে কোনোভাবেই ইলিশ শিকার করতে দেওয়া হবে না। এ বিষয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নদী থেকে প্রায় ৬ হাজার মিটার নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (১১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান শেষে উদ্ধার করা ক্ষতিকর অবৈধ জাল নদীর তীরবর্তী স্থানে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসের সহকারী শৈলেন ঘরামী, ক্ষেত্র সহকারী বিকাশ বাবু এবং উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যদের  অংশগ্রহণ, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি সুরক্ষায় নদীপথে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। প্রজনন মৌসুমে নিষিদ্ধ সময়ে কোনোভাবেই ইলিশ শিকার করতে দেওয়া হবে না। এ বিষয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream