রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ বছর দেশের প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইজিপি জানান, দুর্গাপূজা উপলক্ষে তিন ধাপে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। পূজার আগে, পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়ে এসব ব্যবস্থা কার্যকর থাকবে। ইতিমধ্যে পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সামাজিক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

আইজিপি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করা সম্ভব হবে। এ লক্ষ্যে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, এসআরইউর অতিরিক্ত আইজি মো. রেজাউল করিম এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ বছর দেশের প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইজিপি জানান, দুর্গাপূজা উপলক্ষে তিন ধাপে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। পূজার আগে, পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়ে এসব ব্যবস্থা কার্যকর থাকবে। ইতিমধ্যে পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সামাজিক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

আইজিপি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করা সম্ভব হবে। এ লক্ষ্যে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, এসআরইউর অতিরিক্ত আইজি মো. রেজাউল করিম এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream