বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি
ছবি: সংগৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের নিয়মে পরিবর্তন এনে নতুন পরিপত্র প্রকাশ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হবে এবং এ দিন সরকারি ছুটি থাকবে। একই সঙ্গে সরকারি ব্যয় কমানো ও দাপ্তরিক কাজ স্বাভাবিক রাখতে দিবস পালনে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ পরিপত্র জারি করে। এর মাধ্যমে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।

নতুন নির্দেশনায় জাতীয় পর্যায়ের প্রধান উৎসব ছাড়া অন্যান্য দিবস পালনে অতিরিক্ত খরচ ও জাঁকজমক এড়িয়ে চলার কথা বলা হয়েছে। আলোকসজ্জা, সৌন্দর্যবর্ধন এবং বড় পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠান যথাসম্ভব সীমিত রাখতে বলা হয়েছে।

দিবস পালনের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক আলোচনা অনুষ্ঠানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য রেডিও ও টেলিভিশনে আলোচনা প্রচারের পাশাপাশি ছোট পরিসরে সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে জনদুর্ভোগ এড়াতে সমাবেশ ও শোভাযাত্রা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি অফিসের স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। কোনো বিশেষ সপ্তাহ পালন করতে হলে সাধারণত তিন দিনের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পর আয়োজনের চেষ্টা করতে হবে। তবে অর্থ বা উপকরণ ব্যয় ছাড়াই করা যায়—এমন আয়োজন সাধারণ কর্মদিবসেও করা যাবে। দিবস বা সপ্তাহ পালনের জন্য জেলা কিংবা ঢাকার বাইরের কর্মকর্তা-কর্মচারীদের রাজধানীতে আনা যথাসম্ভব এড়িয়ে চলতে বলা হয়েছে।

ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে একই ধরনের দিবসগুলো একসঙ্গে পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে। একই বিষয়ের সঙ্গে সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস থাকলে আন্তর্জাতিক দিবসকে অগ্রাধিকার দিয়ে জাতীয় দিবসগুলো একই তারিখে পালনের কথা বলা হয়েছে।

প্রয়োজনে এসব বিষয়ে বিস্তারিত প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে। নতুন পরিপত্রের নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে অনুরোধ জানিয়েছে সরকার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream