সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উপাচার্যের আশ্বাসে

সাময়িক স্থগিত বেরোবি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বেরোবি প্রশাসনিক ভবনে আন্দোলনরত কর্মচারীরা। ছবি: বাংলা এফএম

উপাচার্যের আশ্বাসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি), রংপুরের পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের চলমান অবস্থান কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আন্দোলনরত কর্মচারীদের নেতৃবৃন্দ শুক্রবার (১০ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। 

গত ৭ অক্টোবর থেকে কর্মচারীরা তাঁদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। এরপর গত ৯ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে আন্দোলনরত কর্মচারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে উপাচার্যের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, পদোন্নতি, অর্গানোগ্রামসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপাচার্য কর্মচারীদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেন এবং নিয়মতান্ত্রিক উপায়ে সেগুলো সমাধানে আগামী ৩১ অক্টোবরের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১০ অক্টোবর সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে কর্মচারী নেতৃবৃন্দ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে এবং উপাচার্যের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করছি। তবে এই নির্ধারিত সময়ের মধ্যে যদি আমাদের দাবিগুলোর দৃশ্যমান ও স্থায়ী সমাধান না হয়, তাহলে পরবর্তীতে কর্মচারীদের সঙ্গে আলোচনা করে পুনরায় আন্দোলনে যেতে বাধ্য হব।”

কর্মচারী নেতৃবৃন্দ আন্দোলনের সময় সংহতি প্রকাশ করায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সাময়িক স্থগিত বেরোবি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream