দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেট বিভাগে সর্বোচ্চ তিনজন, এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে একজন করে শিশু মারা গেছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে সারা দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৬২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১০৪ জন নিশ্চিত হামে এবং ১ হাজার ৫৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ায় মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। অন্যদিকে, ২৪ ঘণ্টায় নিশ্চিত ৯৩ জনসহ এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট ২২ হাজার ৪২১ জন।
১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৪৭ জন রোগী। তাদের মধ্যে ১ লাখ ৭৪ ৪৬৯ জন সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।
মতামত