শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার প্রদানের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। দক্ষিণ আফ্রিকার বিচারপতি ও মানবাধিকারকর্মী নাভি পিল্লাইকে এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্তকে শুক্রবার (৯ অক্টোবর) ‘লজ্জাজনক ও বিব্রতকর’ আখ্যা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে নরওয়ের গায়ে ‘অমোচনীয় দাগ’ লেগেছে। নোবেল শান্তি পুরস্কারটি তাঁর এবং যুক্তরাষ্ট্রের প্রাপ্য ছিল বলে ট্রাম্পের দাবি।

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে কাজের স্বীকৃতিস্বরূপ নাভি পিল্লাইকে এ বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। তবে নরওয়েজিয়ান নোবেল কমিটির এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ট্রাম্প।

নিউইয়র্কের সিরাকিউজে সমর্থকদের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, পুরস্কারজয়ী এই ব্যক্তিকে তিনি আগে কখনো শোনেননি। পিল্লাইকে অভিনন্দন জানালেও পুরস্কার নির্বাচনের সিদ্ধান্তকে তিনি ‘লজ্জাজনক ও বিব্রতকর’ বলে মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার প্রতিনিধিত্বে দেশটির নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি।” তাঁর মতে, এ সিদ্ধান্ত নরওয়ের জন্য একটি অমোচনীয় দাগ হয়ে থাকবে।

২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষার কথা প্রকাশ্যে বলে আসছেন ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ, গ্রিনল্যান্ডের মতো ভূখণ্ড নিয়ে তার সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা, অভিবাসীদের প্রতি কঠোর অবস্থান এবং বহুপক্ষীয় সহযোগিতা ও সংবাদমাধ্যমের ওপর তাঁর আক্রমণাত্মক অবস্থান নিয়ে সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা।

ট্রাম্প আরও বলেন, কয়েকজন উগ্র মতাদর্শীর কারণে নোবেল শান্তি পুরস্কারের বিশ্বাসযোগ্যতা চিরতরে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষায়, এসব ব্যক্তি গণতন্ত্রবিরোধী এবং সভ্যতার শত্রু।

নোবেল শান্তি পুরস্কারের সঙ্গে একটি স্বর্ণপদক, সনদ ও ১২ লাখ ডলারের অর্থমূল্য দেওয়া হয়।

এদিকে পুরস্কার ঘোষণার পর এক অনুষ্ঠানে পিল্লাই রসিকতা করে বলেন, উপস্থিত দর্শকেরা আরও জোরে হাততালি দিলে তিনি ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগ করে নিতে পারেন। ধারণা করা হচ্ছে, তাঁর এ মন্তব্য গত বছর নোবেল শান্তি পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর ঘটনা থেকে অনুপ্রাণিত। মাচাদো গত বছর পুরস্কার জয়ের পর নিজের স্বর্ণপদক ট্রাম্পকে দিয়েছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream