প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় ভারতের 'ককরোচ জনতা পার্টির' (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) বিমান থেকে নামার পরপরই তাকেসহ দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয়।
দিল্লিতে পৌঁছানোর আগেই দীপকে অভিযোগ করেছিলেন, সরকার নিরাপত্তামূলক বিধিনিষেধ ও পুলিশি কড়াকড়ির মাধ্যমে সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ নেওয়া থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তরুণ ও সাধারণ নাগরিকদের এই সরব উপস্থিতি সরকার ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
এদিকে এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভ প্রতিহত করতে দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ শত শত বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক কড়াকড়ি, ব্যারিকেড, মেট্রো পরিষেবায় বিধিনিষেধ এবং কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সীমিত রাখার মতো পদক্ষেপ কার্যকর রয়েছে।
মতামত