শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হজ এজেন্সিগুলোকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হজ এজেন্সিগুলোকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের
ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজে অংশগ্রহণকারী অনুমোদিত এজেন্সিগুলোকে হজ মিশন ভিসার জন্য প্রয়োজনীয় তথ্য ও ব্যাংকে অর্থ জমার মূল রসিদ আগামীকাল রোববার (১১ অক্টোবর) এর মধ্যে জমা দিতে বলেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (৯ অক্টোবর) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজে নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১০০ বা তার বেশি—এমন ২৬০টি এজেন্সি একটি করে মিশন ভিসা পাবে। এ ছাড়া ১০০ জনের কম হজযাত্রী নিবন্ধিত থাকা আটটি লিড এজেন্সি এবং দুটি মোনাজ্জেম এজেন্সিকেও একটি করে ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে ভিসার সংখ্যা দাঁড়াচ্ছে ২৭০টি।

নির্দেশনা অনুযায়ী, এজেন্সির নাম, লিড নম্বর, নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা, মালিক বা মোনাজ্জেম কিংবা প্রতিনিধির নাম, পদবি, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর নির্ধারিত ছকে দিতে হবে। পূরণ করা ছকের সফটকপি ০১৯২১-৪৬৭৭১৮ নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। পাশাপাশি এজেন্সির নিজস্ব প্যাডে স্বাক্ষর করা হার্ডকপিও নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

মিশন ভিসা পেতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত ভিসা ফি, বিমা, ইলেকট্রনিক সেবা, জমজম পানি, লাগেজ পরিবহন, তাবু ও মাশায়ের সেবাসহ অন্যান্য ফি পরিশোধ করতে হবে। এসব অর্থ ধর্ম মন্ত্রণালয়ের অধীন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার হিসাব নম্বর ০০২-০০০২৬৩০০০০৯০৮-এ (Sale Proceeds of Haj Deposit) জমা দিতে হবে। পরে জমার মূল রসিদ ঢাকার আশকোনার হজ অফিসে দাখিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মিশন ভিসা পাওয়া ব্যক্তি বা সংশ্লিষ্ট এজেন্সিকে বিমানভাড়াসহ যাতায়াত এবং সৌদি আরবে থাকা-খাওয়ার সব খরচ নিজ দায়িত্বে বহন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনার অনুলিপি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি ও মহাসচিব, আশকোনা হজ অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

হজ এজেন্সিগুলোকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream