শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সনাতনীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে আমাদের ঘরে এসেছে : গয়েশ্বর চন্দ্র রায়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সনাতনীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে আমাদের ঘরে এসেছে : গয়েশ্বর চন্দ্র রায়
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, আওয়ামী লীগের ওপর থেকে আস্থা হারিয়ে সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের পাশে এসেছেন, তাঁদের হতাশ করা হবে না।

শুক্রবার (৯ অক্টোবর) সাভারের পঞ্চবটী আশ্রমে শহীদ মজনু ফাউন্ডেশনের উদ্যোগে ৪৬টি পূজামণ্ডপের পূজারিদের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীরা দেশ ছেড়ে চলে গেলে কিংবা দেশে থাকলে—দুই অবস্থাতেই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে লাভবান হয় বলে তিনি মনে করেন। তবে বর্তমান সরকার কাজের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের আস্থা অর্জন করতে চায় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবার দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের জন্য পাঁচ কোটি টাকা নগদ সহায়তা দিয়েছেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হচ্ছে এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমেও সহায়তা দেওয়া হয়েছে।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে গয়েশ্বর বলেন, উৎসবকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না—এমন ধারণা করে দায়িত্ব পালনে শিথিলতা দেখানো যাবে না। পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, জাকসুর সাবেক ভিপি আশরাফ খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সনাতনীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে আমাদের ঘরে এসেছে : গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সনাতন ধর্মাবলম্বীদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, আওয়ামী লীগের ওপর থেকে আস্থা হারিয়ে সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের পাশে এসেছেন, তাঁদের হতাশ করা হবে না।

শুক্রবার (৯ অক্টোবর) সাভারের পঞ্চবটী আশ্রমে শহীদ মজনু ফাউন্ডেশনের উদ্যোগে ৪৬টি পূজামণ্ডপের পূজারিদের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীরা দেশ ছেড়ে চলে গেলে কিংবা দেশে থাকলে—দুই অবস্থাতেই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে লাভবান হয় বলে তিনি মনে করেন। তবে বর্তমান সরকার কাজের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের আস্থা অর্জন করতে চায় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবার দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের জন্য পাঁচ কোটি টাকা নগদ সহায়তা দিয়েছেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হচ্ছে এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমেও সহায়তা দেওয়া হয়েছে।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে গয়েশ্বর বলেন, উৎসবকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না—এমন ধারণা করে দায়িত্ব পালনে শিথিলতা দেখানো যাবে না। পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, জাকসুর সাবেক ভিপি আশরাফ খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream