শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’
ছবি: সংগৃহীত

অসংখ্য ডিসেম্বর এলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, শেখ হাসিনার দেশে ফেরা তো দূরের কথা, বাংলাদেশে তাঁর কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেই।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দলটি ভারতের আওয়ামী লীগের একটি সম্প্রসারিত অংশ হিসেবে কাজ করত। সেই অংশের অধিকাংশই পালিয়ে গেছে। এখনো যারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে, তাদের মোকাবিলা করতে ছাত্রদলই যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিদেশি চাপের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, যুক্তরাষ্ট্র কিংবা ভারতের কাছে মাথানত করে বিএনপি দেশ পরিচালনা করবে না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এই দুই দেশ বাংলাদেশকে চাপ দিচ্ছে এমন কোনো তথ্য তাঁর জানা নেই।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের প্রতি অন্যায় করেছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে হলে শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত যাঁরা ভারতে পালিয়ে রয়েছেন, তাঁদের বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করতে হবে। এর আগে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেন তিনি।

এ সময় আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সমালোচনাও করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ১৯৭১ সালে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকিস্তানি বাহিনী এ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। একইভাবে ২০২৪ সালে ক্ষমতা হারানোর আশঙ্কায় শেখ হাসিনা ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, সরকার পতনের এক মাসের মধ্যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে জামায়াতে ইসলামী মানবতাবিরোধী অপরাধ করেছে। তাঁর দাবি, জুলাই আন্দোলনের অর্জনকে কাজে লাগিয়ে সংসদে আসন ভাগাভাগি করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খাঁনের অভিযোগ, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে দলটির নেতাকর্মীরা সারা দেশে লুটপাট করেছেন। আরও সময় পেলে তাঁরা আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেতেন বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে এই গোষ্ঠী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করছে বলেও দাবি করেন রাশেদ খাঁন।

কবর জিয়ারত শেষে তিনি শহীদ মেহেদী হাসান রব্বির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় মাগুরা জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream