রাজধানীতে অটোরিকশার বেপরোয়া চলাচল বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তাঁর দাবি, আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে।
শুক্রবার (৯
অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে
বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে ব্যবস্থা নেওয়ার
সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় সংসদ
নির্বাচনে ছয়টি আসন পাওয়া একটি দলের নেতাদের বক্তব্য নিয়েও সমালোচনা করেন চিফ হুইপ।
তিনি বলেন, তাঁদের অনেকের বক্তব্য অশালীন। ৫ আগস্টের পর থেকে এ ধরনের বক্তব্য শোনা
যাচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে এ প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
সরকার গঠনের
পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বিরোধী দলের লংমার্চ আয়োজনেরও সমালোচনা করেন নূরুল ইসলাম
মনি। তিনি বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখন অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের মুখে পড়েছে।
প্রতিবারই বিএনপি দেশকে সেই সংকট থেকে টেনে তুলেছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি বর্তমান
সরকার সুশাসন প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন চিফ হুইপ।
দেশে বিদ্যুৎসংকটের
জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করে নূরুল ইসলাম মনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট মোকাবিলায়
বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় হামের
টিকা প্রসঙ্গে তিনি বলেন, দুই বছর ধরে যথাযথভাবে হামের টিকা দেওয়া হয়নি। এর খেসারত
বর্তমান সরকারকে দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মতামত