শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বান্দরবানে সরকারি অ্যাম্বুলেন্সের বেহাল দশা, চরম ভোগান্তিতে রোগীরা

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সরকারি অ্যাম্বুলেন্সের বেহাল দশা। দিনের পর দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সেবা দিতে দিতে অ্যাম্বুলেন্সগুলো আজ নিজেরাই রোগী হয়ে পড়ে আছে। দেখার যেন কেউ নেই।

সরেজমিনে দেখা যায়, হাসপাতাল চত্বরে একটি সরকারি অ্যাম্বুলেন্সের সামনের চাকা খুলে ইটের উপর রাখা, বডিতে মরিচা, ধুলাবালিতে ঢাকা। গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মাসের পর মাস। ছবিতে দেখা অ্যাম্বুলেন্সটি রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলেও একই চিত্র বান্দরবান সদর হাসপাতালেরও।

স্থানীয়দের অভিযোগ, একটা জেলার প্রধান হাসপাতালের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ গরীব রোগীরা যাবে কোথায়? পাহাড়ি এই দুর্গম জেলায় জরুরি মুহূর্তে একটা অ্যাম্বুলেন্সের জন্য মানুষের হাহাকার চোখে পড়ার মতো। রোগীকে দ্রুত চট্টগ্রাম বা কক্সবাজার রেফার করতে হলেও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। বাধ্য হয়ে বেশি টাকায় বাইরের প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়।

এই অ্যাম্বুলেন্সগুলো মেরামতের দায়িত্ব কার? এগুলোর সেবা কে দেবে? এমন প্রশ্ন এখন বান্দরবানবাসীর।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল। বান্দরবানবাসী এর দ্রুত সমাধান চায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বান্দরবানে সরকারি অ্যাম্বুলেন্সের বেহাল দশা, চরম ভোগান্তিতে রোগীরা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সরকারি অ্যাম্বুলেন্সের বেহাল দশা। দিনের পর দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সেবা দিতে দিতে অ্যাম্বুলেন্সগুলো আজ নিজেরাই রোগী হয়ে পড়ে আছে। দেখার যেন কেউ নেই।

সরেজমিনে দেখা যায়, হাসপাতাল চত্বরে একটি সরকারি অ্যাম্বুলেন্সের সামনের চাকা খুলে ইটের উপর রাখা, বডিতে মরিচা, ধুলাবালিতে ঢাকা। গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মাসের পর মাস। ছবিতে দেখা অ্যাম্বুলেন্সটি রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলেও একই চিত্র বান্দরবান সদর হাসপাতালেরও।

স্থানীয়দের অভিযোগ, একটা জেলার প্রধান হাসপাতালের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ গরীব রোগীরা যাবে কোথায়? পাহাড়ি এই দুর্গম জেলায় জরুরি মুহূর্তে একটা অ্যাম্বুলেন্সের জন্য মানুষের হাহাকার চোখে পড়ার মতো। রোগীকে দ্রুত চট্টগ্রাম বা কক্সবাজার রেফার করতে হলেও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। বাধ্য হয়ে বেশি টাকায় বাইরের প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়।

এই অ্যাম্বুলেন্সগুলো মেরামতের দায়িত্ব কার? এগুলোর সেবা কে দেবে? এমন প্রশ্ন এখন বান্দরবানবাসীর।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল। বান্দরবানবাসী এর দ্রুত সমাধান চায়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream