শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মহালয়ার পুণ্যলগ্নে কুবিতে দেবীর বন্ধনা

মহালয়ার পুণ্যলগ্নে কুবিতে দেবীর বন্ধনা

চণ্ডীপাঠ, আর ঢাক-শঙ্খের ধ্বনিতে দেবীপক্ষের সূচনাকে বরণ করে নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। 

শনিবার (১০ অক্টোবর) ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে 'কুবি সনাতনী বিদ্যার্থী সংসদ' এর আয়োজনে নানান ধর্মীয় আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়েছে মহালয়া।

মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে চণ্ডীপাঠ, মঙ্গল আরতি, ধুনুচি নৃত্য, চিঠি প্রতিযোগিতা এবং সবশেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

বাংলা বিভাগের শিক্ষার্থী অর্পিতা রায় চৌধুরী বলেন, "মহালয়ার মাধ্যমে দেবী পক্ষের সূচনা হয়েছে। আমরা ভক্তির সহিত মায়ের আগমনকে পালন করছি। মহালয়ার মধ্য দিয়ে দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।"

এ আয়োজন সম্পর্কে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অন্তু দাস বলেন, "আজ পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা। মায়ের কাছে প্রার্থনা করি, মায়ের আগমনকে যেন পৃথিবীতে বিরাজমান সকল আসুরিক শক্তির অবসান ঘটে।"

সনাতন বিদ্যার্থী সংসদ কুবি শাখার সাধারণ সম্পাদক কেবি জর্জ রায় বলেন, আজকের এই পবিত্র মহালয়ায় চণ্ডীপাঠের পবিত্র ধ্বনি ও দেবীর আগমনি সুরে সূচিত হোক দেবীপক্ষের শুভযাত্রা। অশুভের বিনাশ ও শুভশক্তির জাগরণের মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও মানবিকতা। জগজ্জননী মা দুর্গার শ্রীচরণে জানাই বিনম্র প্রণাম। জ্ঞান, সংস্কার ও ঐক্যের চেতনায় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে এটাই হোক আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। পাঁচ দিনব্যাপী এ উৎসবের পরিসমাপ্তি ঘটবে আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মহালয়ার পুণ্যলগ্নে কুবিতে দেবীর বন্ধনা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream