বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ নাজনীন সুলতানা।
আজ ০৮ অক্টোবর ২০২৬ ইং তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি/পদায়নের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ নাজনীন সুলতানা (১৬৭০৫), অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ।
উল্লেখ্য, তিনি বর্তমান জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌস এর স্থলাভিষিক্ত হবেন।
মতামত