বান্দরবান পার্বত্য জেলার কৃতি সন্তান ও পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ সাদেক হোসেন ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’-এর ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক* নির্বাচিত হয়েছেন।
গত ০৯/১০/২০২৬ তারিখে সংগঠনের স্থায়ী কমিটির অনুমোদনক্রমে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫৩ নং ক্রমিকে বান্দরবান থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে তার নাম ঘোষণা করা হয়।
এই অর্জনে বান্দরবান জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’ বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ সাদেক হোসেন দীর্ঘদিন ধরে অনলাইনে জাতীয়তাবাদী আদর্শ প্রচারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে তার বলিষ্ঠ ভূমিকা ছিল প্রশংসনীয়। তার এই পদোন্নতিতে বান্দরবানবাসী গর্বিত।
তারা তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে অনলাইনে জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
মতামত