বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বান্দরবানে সেনাবাহিনীর বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প শুরু

পাহাড়ের প্রত্যন্ত ও দুর্গম এলাকার অসহায় মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রম।

সোমবার সকালে বান্দরবান রাজার মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সকাল থেকে সেখানে ভিড় জমান পাহাড়ের বিভিন্ন উপজেলা থেকে আসা নারী, পুরুষ ও শিশুরা।

ক্যাম্পে নাক-কান-গলা, চক্ষু, চর্ম ও যৌনরোগ, মেডিসিন, শিশু ও গাইনী বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হচ্ছে।

সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পার্বত্য এলাকায় অনেকেই অর্থাভাবে ও যাতায়াত সমস্যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না। সেই কথা চিন্তা করেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

চিকিৎসা নিতে আসা রুমা ও থানচি থেকে আসা রোগীরা বলেন, "পাহাড় থেকে শহরে এসে ডাক্তার দেখানো আমাদের জন্য অনেক কষ্টের ও খরচের। সেনাবাহিনী আমাদের জন্য এখানে ফ্রি ডাক্তার ও ওষুধের ব্যবস্থা করায় আমরা অনেক উপকৃত হচ্ছি।"দুই দিনব্যাপী এই ক্যাম্প আগামীকাল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বান্দরবানে সেনাবাহিনীর বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প শুরু

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

পাহাড়ের প্রত্যন্ত ও দুর্গম এলাকার অসহায় মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রম।

সোমবার সকালে বান্দরবান রাজার মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সকাল থেকে সেখানে ভিড় জমান পাহাড়ের বিভিন্ন উপজেলা থেকে আসা নারী, পুরুষ ও শিশুরা।

ক্যাম্পে নাক-কান-গলা, চক্ষু, চর্ম ও যৌনরোগ, মেডিসিন, শিশু ও গাইনী বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হচ্ছে।

সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পার্বত্য এলাকায় অনেকেই অর্থাভাবে ও যাতায়াত সমস্যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না। সেই কথা চিন্তা করেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

চিকিৎসা নিতে আসা রুমা ও থানচি থেকে আসা রোগীরা বলেন, "পাহাড় থেকে শহরে এসে ডাক্তার দেখানো আমাদের জন্য অনেক কষ্টের ও খরচের। সেনাবাহিনী আমাদের জন্য এখানে ফ্রি ডাক্তার ও ওষুধের ব্যবস্থা করায় আমরা অনেক উপকৃত হচ্ছি।"দুই দিনব্যাপী এই ক্যাম্প আগামীকাল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream