রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আন্দোলন শুরুর আগেই হার মেনেছেন মোদি: অভিজিৎ দীপক

ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক জানিয়েছেন আন্দোলন শুরু হওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাজয় মেনে নিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় শুক্রবার (১০ অক্টোবর) তিনি দাবি করেন, আন্দোলনকারীদের ওপর গণগ্রেপ্তার ও পুরো দিল্লি স্থবির করে দেওয়া কোনো শক্তির প্রকাশ নয়, বরং নিজের দেশের জনগণকে নিয়ে একজন নেতার আশঙ্কারই বহিঃপ্রকাশ।

ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে নাম বাদ দেওয়ার প্রতিবাদে আয়োজিত এই আন্দোলনের পূর্বে কারাবরণের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে দীপকে বলেন, জেলে পাঠানোর ভয় দেখিয়ে বা গ্রেপ্তারের হুমকি দিয়ে এই সংগ্রাম থামানো যাবে না।

তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) কিংবা ইউএপিএ-এর মতো কঠোর আইন প্রয়োগ করা হলেও তারা পিছপা হবেন না। সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে ভারতের গণতন্ত্র রক্ষায় এই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

আন্দোলন শুরুর আগেই হার মেনেছেন মোদি: অভিজিৎ দীপক

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক জানিয়েছেন আন্দোলন শুরু হওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাজয় মেনে নিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় শুক্রবার (১০ অক্টোবর) তিনি দাবি করেন, আন্দোলনকারীদের ওপর গণগ্রেপ্তার ও পুরো দিল্লি স্থবির করে দেওয়া কোনো শক্তির প্রকাশ নয়, বরং নিজের দেশের জনগণকে নিয়ে একজন নেতার আশঙ্কারই বহিঃপ্রকাশ।

ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে নাম বাদ দেওয়ার প্রতিবাদে আয়োজিত এই আন্দোলনের পূর্বে কারাবরণের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে দীপকে বলেন, জেলে পাঠানোর ভয় দেখিয়ে বা গ্রেপ্তারের হুমকি দিয়ে এই সংগ্রাম থামানো যাবে না।

তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) কিংবা ইউএপিএ-এর মতো কঠোর আইন প্রয়োগ করা হলেও তারা পিছপা হবেন না। সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে ভারতের গণতন্ত্র রক্ষায় এই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream