রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সরিষা বাজারে ব্যক্তিগত উদ্যোগে এসব শাড়ি বিতরণ করেন পাংশা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাচ্চু বিশ্বাস।

শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাচ্চু বিশ্বাস, পাংশা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক আতাহার হোসেন, সরিষা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুস ছাত্তার জোয়াদ্দার, ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ নেতা জিল্লুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য সিরাজুল ইসলাম এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

বক্তারা বলেন, বাচ্চু বিশ্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র হিন্দু নারীদের মাঝে শাড়ি বিতরণের উদ্যোগ প্রশংসনীয়। তিনি সবাইকে সঙ্গে নিয়ে ভালো থাকতে চান।

বাচ্চু বিশ্বাস বলেন, তাঁর সামান্য উপহার গ্রহণ করতে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন। পূজায় নতুন শাড়ি পরে নারীরা মন্দিরে যাবেন, এটি তাঁর কাছেও আনন্দের বিষয়।

তিনি আরও বলেন, তাঁর দল বিএনপি বিশ্বাস করে, সবাই মিলে বাংলাদেশ। দল চাইলে তিনি সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সরিষা বাজারে ব্যক্তিগত উদ্যোগে এসব শাড়ি বিতরণ করেন পাংশা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাচ্চু বিশ্বাস।

শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাচ্চু বিশ্বাস, পাংশা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক আতাহার হোসেন, সরিষা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুস ছাত্তার জোয়াদ্দার, ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ নেতা জিল্লুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য সিরাজুল ইসলাম এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

বক্তারা বলেন, বাচ্চু বিশ্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র হিন্দু নারীদের মাঝে শাড়ি বিতরণের উদ্যোগ প্রশংসনীয়। তিনি সবাইকে সঙ্গে নিয়ে ভালো থাকতে চান।

বাচ্চু বিশ্বাস বলেন, তাঁর সামান্য উপহার গ্রহণ করতে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন। পূজায় নতুন শাড়ি পরে নারীরা মন্দিরে যাবেন, এটি তাঁর কাছেও আনন্দের বিষয়।

তিনি আরও বলেন, তাঁর দল বিএনপি বিশ্বাস করে, সবাই মিলে বাংলাদেশ। দল চাইলে তিনি সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream