শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুড়িগ্রামে বিশ্ব ডিম দিবস পালন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুড়িগ্রামে বিশ্ব ডিম দিবস পালন

​কুড়িগ্রাম প্রতিনিধি: : 

“আপনার বাড়িতে হঠাৎ একজন অতিথি চলে এলেও আপনি তাঁকে একটি ডিম পোচ করে চমৎকার আপ্যায়ন করাতে পারেন। একটি ডিমের দাম সামান্য কয়েক টাকা, কিন্তু এত কম টাকায় বাজারে এমন আর কোনো পুষ্টিকর খাবার নেই যা দিয়ে অতিথি সৎকার করা সম্ভব। অন্য কিছু দিয়ে আপ্যায়ন করতে গেলে আপনার ব্যয় হবে বহুগুণ,”— বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।

​“ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার ( ৯ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সুষম খাদ্যের তালিকায় ডিমের অপরিসীম ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, “ডিম যেমন স্বল্পমূল্যে সহজলভ্য, তেমনি এতে রয়েছে মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও নানাবিধ উপাদান। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সার্বিক শারীরিক গঠনে নিয়মিত ডিম খাওয়ার কোনো বিকল্প নেই।”

​পোল্ট্রি খামারিদের সংকট ও সার্বিক সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে তিনি বলেন, “একটি ডিম উৎপাদনে যে পরিমাণ ব্যয় হয়, খামারিরা বর্তমানে সেই অনুপাতে লাভ পান না। দেশে ডিমের উৎপাদন প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হলে সর্বগ্রে খামারিদের বাঁচাতে হবে। খামারিরা টিকে না থাকলে ডিম উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। আজ দেশে ডিমের যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে, তা আমাদের প্রান্তিক খামারিদের নিরলস শ্রমের ফসল।”

​প্রাণিসম্পদ বিভাগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি পোল্ট্রি খামারিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে বলেন, “আমরা প্রাণিসম্পদ বিভাগ থেকে খামারিদের সব ধরনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিতে সর্বদা প্রস্তুত। খামারিরা যেন বাজারে নিরাপদ ডিম সরবরাহ করতে পারেন এবং তাঁদের হাঁস-মুরগি যেন রোগবালাই মুক্ত থাকে, সে বিষয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। খামারি ভাইদের প্রতি আহ্বান—হাঁস-মুরগীকে শতভাগ ব্যাধিমুক্ত রাখতে আপনারা নিয়মিত টিকা দেওয়া নিশ্চিত করুন। প্রাণিসম্পদ বিভাগ সবসময় আপনাদের পাশে আছে। আমরা যদি দেশবাসীকে নিরাপদ ও রোগমুক্ত ডিম খাওয়াতে পারি, তবেই আমাদের বিশ্ব ডিম দিবস পালনের মূল উদ্দেশ্য সফল হবে।”

​এর আগে সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করে। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এর উপপরিচালক আব্দুল আজিজ প্রধান, কুড়িগ্রাম সদর পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি লিয়াকত আলী লিটু, কুড়িগ্রাম সদর ডেইরি এসোসিয়েশনের সভাপতি নাজমুল হক নয়ন সহ আরো অনেকে। অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের অনান্যরা সহ শতাধিক স্থানীয় পোল্ট্রি খামারি উপস্থিত ছিলেন।

বিষয় : বিশ্ব ডিম দিবস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে বিশ্ব ডিম দিবস পালন

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream