শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

লক্ষ্মীপুরে মেঘনা অভিযানে ৮০০০ মিটার কারেন্ট জালসহ ৮ জেলে আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লক্ষ্মীপুরে মেঘনা অভিযানে ৮০০০ মিটার কারেন্ট জালসহ ৮ জেলে আটক

লক্ষ্মীপুরের মেঘনায় কোষ্টগার্ড,নৌপুলিশ, মৎস্য বিভাগ ও প্রশাসন যৌথ অভিযান চালিয়ে পৃথক পৃথক ভাবে গত ২৪ ঘন্টায় ৮০০০ মিটার কারেন্ট জালসহ ৮ জেলেকে আটক করে। এর মধ্যে ৪ জনের কাছ থেকে জরিমানা আদায় করে। থানায় মামলা দায়ের করে অপর ৪ জন গ্রেফতার দেখানো হয়েছে। অভিযানে মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক লুৎফুর রহমান, রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা  মো: মাহফুজুল হাসনাইনসহ কোষ্টগার্ড, নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন (১০ অক্টোবর) শনিবার সকালে সাংবাদিকদের জানান, মেঘনায় নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে রামগতিতে ৪ জন এবং রায়পুরে ৪ জেলেকে আটক করা হয়েছে। রামগতি অভিযানে ৩০০০ মিটার কারেন্ট জাল রায়পুর অভিযানে ৫০০০ মিটার কারেন্ট জাল এবং চায়না দুয়ারী ১২০ টি করা হয়েছে। এর মধ্যে ৪ জেলেকে জরিমানা এবং ৪ জেলেকে নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ যে, জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর (বুধবার) মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার এ নিষেধাজ্ঞা চলবে ২২ দিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে মেঘনা অভিযানে ৮০০০ মিটার কারেন্ট জালসহ ৮ জেলে আটক

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের মেঘনায় কোষ্টগার্ড,নৌপুলিশ, মৎস্য বিভাগ ও প্রশাসন যৌথ অভিযান চালিয়ে পৃথক পৃথক ভাবে গত ২৪ ঘন্টায় ৮০০০ মিটার কারেন্ট জালসহ ৮ জেলেকে আটক করে। এর মধ্যে ৪ জনের কাছ থেকে জরিমানা আদায় করে। থানায় মামলা দায়ের করে অপর ৪ জন গ্রেফতার দেখানো হয়েছে। অভিযানে মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক লুৎফুর রহমান, রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা  মো: মাহফুজুল হাসনাইনসহ কোষ্টগার্ড, নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন (১০ অক্টোবর) শনিবার সকালে সাংবাদিকদের জানান, মেঘনায় নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে রামগতিতে ৪ জন এবং রায়পুরে ৪ জেলেকে আটক করা হয়েছে। রামগতি অভিযানে ৩০০০ মিটার কারেন্ট জাল রায়পুর অভিযানে ৫০০০ মিটার কারেন্ট জাল এবং চায়না দুয়ারী ১২০ টি করা হয়েছে। এর মধ্যে ৪ জেলেকে জরিমানা এবং ৪ জেলেকে নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ যে, জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর (বুধবার) মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার এ নিষেধাজ্ঞা চলবে ২২ দিন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream