বাকেরগঞ্জের ইউপি সদস্য বিহীন ইউনিয়ন গুলোতে প্রতিদিন নাগরিক সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ নাগরিকগন।
উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১ টি ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দাপ্তরিক কাজ শেষ হয়ে যায়।ফলে স্থবির হয়ে পরে সকল প্রকার নাগরিক সেবা।
চেয়ারম্যানদের মেয়াদ পূর্তির শুন্যতায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে স্হানীয় সরকার মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে উপজেলার বিভিন্ন দপ্তরের কিছু কর্মকর্তাদের ইউপি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ আদেশ দেওয়া হয়।
কিন্তু ইউপি প্রশাসক নিয়োগ হলেও ওয়ার্ড প্রশাসক না থাকায় নাগরিক সেবা কার্যক্রমে গতিশীলতা ফিরছে না। এর ফলে সাধারণ মানুষ বেশ কিছু উল্লেখ যোগ্য সমস্যার সম্মুখীন হচ্ছে।
দীর্ঘ কয়েক মাস ধরে ওয়ার্ড প্রশাসক না থাকায় দরিদ্র ও নিন্ম আয়ের পরিবারদের জন্য তাদের বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল, বা সরকারি চাল তারা পাচ্ছেন না।
হচ্ছে নাগরিক সেবা প্রাপ্তিতে জটিলতা, যেমনঃ জন্ম নিবন্ধন সংশোধন, ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, ও প্রত্যয়ন পত্রের মত জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ দিনের পর দিন পরিষদে ঘুরছে।
অপরদিকে কমছে স্হানীয় উন্নয়ন ও সংস্কার সেবা কার্যক্রম। স্হানীয় ওয়ার্ড মেম্বার না থাকায় গ্রামীন রাস্তাঘাট সংস্কার সহ নতুন কোন উন্নয়ন মিলছে না। ফলে জরুরী স্হানীয় সমস্যা গুলোর সমাধান ব্যাহত হচ্ছে।
ওয়ার্ড প্রশাসক না থাকায় ব্যাহত হচ্ছে সামাজিক নিরাপত্তা, বাড়ছে অপরাধ। ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার বা ওয়ার্ড প্রশাসক না থাকার কারণে এখন বাড়ছে অপরাধ প্রবনতা।
এ প্রসংগে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল জানান, ইতিমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন গুলোর নাগরিক দূর্ভোগ কমাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওয়ার্ড প্রশাসকের তালিকা তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ওয়ার্ড প্রশাসক নিয়োগ হলে মাঠ পর্যায়ের এই দুর্ভোগ কমে যাবে এবং নাগরিক সেবা স্বাভাবিক হয়ে যাবে।
মতামত